পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখায় এটিএম-সিআরএম-বুথের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, পরিপালন বিভাগের বিভাগীয় প্রধান এ. জলিল বলেছেন, পূবালী ব্যাংক লিমিটেড গ্রাহকদের সেবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা সকল ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। গ্রাহকদের ভালো মানের উন্নত সেবা দেয়ার জন্য সিলেটে এই প্রথম নগরীর শাহীঈদগাহ শাখায় এটিএম-সিআরএম বুথের চালু করা হয়েছে। এই সিআরএম এর মাধ্যমে ব্যাংকে না গিয়েই ২৪ ঘন্টা তাঁরা টাকা জমা দিতে পারবেন ও উত্তোলন করতে পারবেন। যার ফলে সহজেই তাঁরা এই সিআরএম এর মাধ্যমে সেবা পাবেন।
তিনি আরো বলেন, ব্যাংকের পরিচালকগণ সব সময় গ্রাহকদের কথা চিন্তা করেন। সহজভাবে যাতে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে পারেন তার কারণেই এই সিআরএম বুথের চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে এই প্রথম নগরীর পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখায় এটিএম-সিআরএম-বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড সিলেটের উপমহাব্যবস্থাপক ও উত্তর আঞ্চলিক কার্যালয়ের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছাম্মৎ মাহবুবা বেগম প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed