Main Menu

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Manual3 Ad Code

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছের সঙ্গে ঝু’লন্ত অবস্থায় মো.সুমজ আলী(২৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

নিহত মো. সুমজ আলী উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মো.সুমজ আলী কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে কদম গাছের সঙ্গে রশিতে ঝুলছিল ওই যুবকের মৃতদেহ। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়।পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code