কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছিটু মিয়ার ছেলে সিএনজি চালক মহরম মিয়া (৬০), একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের করিম উল্লাহ সরকারের ছেলে লিয়াকত সরকার (৬০)।
গুরুতর আহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২)।
জানা যায়, রবিবার রাতে কুলাউড়ার রবিরবাজার থেকে ফেরার পথে পথিমধ্যে টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশার। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed