Main Menu

জৈন্তাপুরে প্রবাসী স্বামীকে হত্যার চেষ্টা, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রবাস ফেরত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করার সময় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে স্বজন ও প্রতিবেশীরা।

আটককৃতরা হলো প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (২২) ও পরকীয়া প্রেমিক একই উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত প্রবাসী মিনহাজ উদ্দিনকে (৩১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের নূর মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।

তিনি জানান, প্রবাসী মিনহাজ উদ্দিন কুয়েতে থাকা অবস্থায় তাঁর স্ত্রী থাকতেন বাবার বাড়ি হরিপুর ৬নং কূপ এলাকায়। এর মাঝে ফেরদৌস রহমান চৌধুরীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী মনিরা বেগম। একপর্যায়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়।

মাসখানেক আগে মিনহাজ উদ্দিন কুয়েত থেকে দেশে আসলে স্ত্রীর চালচলন দেখে তাঁর কিছুটা সন্দেহ হয়। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের কক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। একপর্যায়ে পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী দরজায় নক করলে স্বামীকে বিছানায় রেখে অন্য কক্ষের দরজা খুলে দেন মনিরা বেগম। পরে তারা সেই কক্ষেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

এর মধ্যে স্বামী জেগে ওঠে স্ত্রী ও তার কথিত প্রেমিককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেললে দু’জন প্রবাসী মিনহাজ উদ্দিনের উপর চড়াও হয়। এসময় তারা প্রবাসী মিনহাজ উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অনেকক্ষণ দস্তাদস্তির একপর্যায়ে মিনহাজ উদ্দিনের গোঙানির শব্দে পাশের ঘরে থাকা লোকজন এগিয়ে এসে মিনহাজ উদ্দিনকে উদ্ধার ও মনিরা এবং ফেরদৌসকে আটক করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানা নিয়ে আসে।

এ ঘটনায় প্রবাসী মিনহাজ উদ্দিনের পিতা নূর মিয়া বাদি হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২০।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, এঘটনায় প্রবাসীর বাবা নূর মিয়া বদি হয়ে শুক্রবার দুপুরে দুজনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। আহত কুয়েত প্রবাসী মিনহাজ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed