Main Menu

ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরি, কাস্টমসের ৪ কর্মকর্তা বরখাস্ত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

ঢাকা কাস্টমস কমিশনার একেএম নুরুল হুদা আজাদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

Manual8 Ad Code

গত ২ সেপ্টেম্বর সোনা চুরির ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়। এরপর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ বিষয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার- যার মোট ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে আটক ৩৮৯টি ডিএম বার- যার মোট ওজন ৪৭.৪৯ কেজি স্বর্ণ আলমারির লকার ভেঙে চুরি হয়েছে।

গত শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ১৫ থেকে সকাল ৮টা ৩০ এর মধ্যে কে বা কারা বর্ণিত স্বর্ণবার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে। চুরি হওয়া এই সোনার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

Manual8 Ad Code

এদিকে পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code