বিয়ানীবাজারে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাছটুলা জামে মসজিদের পুকুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা উভয়ই চাচাতো ভাই-বোন।
মৃতরা হলো- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) এবং কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার সময় তাওসিফ ও নুরা মাদ্রাসা শিক্ষককে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে বাইরে গিয়েছিল। ৩০ মিনিট পর পাশের পুকুরে তাদের দুজনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবার সহ চারপাশে নেমে এসেছে শোকের ছায়া।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পৌছাই। বিধি মোতাবেক লাশের সুরতহাল সম্পন্ন করি। পরিবারের অনুরোধক্রমে এবং অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed