ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকার ইলাশপুরের ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি রাত সাড়ে আটটার দিকে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও কাইয়ুম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেটকারটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো.সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতলের মর্গে প্রেরণ করেছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed