Main Menu

বিশ্বনাথে বাস-মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল রহমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ-বৈরাগীবাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।

নিহতের বড় ভাই সাজুর আলী জানান, আমার নিকটাত্মীয় বোন জামাই শেখের গাঁও গ্রামের আবদুর রহিমের মটরসাইকেল একদিন আগে চেয়ে নিয়ে আসে সাইদুল। ঘটনার দিন সে ওই মটরসাইকেল যোগে সিংগেরকাছ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর জখম হয় পেট ও পায়েও আঘাত পায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর উদ্দিন জানান, নিহত সাইদুল পড়ালেখা ছাড়ার পর তার পিতার সাথে কাজে সহায়তা করতো। তাকে হারিয়ে পুরো পরিবার শোকে পাথর।

Share





Related News

Comments are Closed