গোয়াইনঘাটে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন কিবরিয়া আহমদ (২০) নামের এক যুবক।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা গত ১ সেপ্টেম্বর রাতে মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
ধর্ষিতা কিশোরী (১৩) গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বানিগ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৭৭২।
মামলার প্রধান আসামি কিবরিয়া আহমদ গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামা লংপুর (নয়াবাড়ি) গ্রামের বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, স্কুল ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় তার পিতা বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজাহার নামীয় আসামি আটকে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed