গোলাপগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিপা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। তিনি দুবাই প্রবাসী জয়নাল আহমদের স্ত্রী।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর সতের বছর বয়সী এক ছেলে ও পনের বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ। গৃহবধূর মেয়ে স্কুল ছাত্রী পাশের রুম থেকে অস্বাভাবিক শব্দ শুনে গিয়ে দেখতে পায় তার মা তীরের সাথে ঝুলছেন। আত্মহত্যার আগে ওই গৃহবধূ তার মেয়েকে নিয়ে চাচা শশুড়ের ঘরে ছিলেন। সেখান থেকে আসার কিছুক্ষণ পর তিনি গলায় ফাঁস দেন বলে জানা যায়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি দুই সন্তানের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed