র্যাগিংয়ের অভিযোগে শাবি’র ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার (৩ সেপ্টেম্বরসন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন, ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ও জহিরুল ইসলাম। তার দুইজন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
রেজিস্ট্রার স্বাক্ষরিত আরেক অফিসে আদেশে বলা হয়, এ ঘটনা তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো: ওমর ফারুক ও সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য গত ৩১ আগস্ট পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনের শেষে এক নবীন শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার অভিযোগ উঠে সাময়িক বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed