Main Menu

ওসমানী বিমানবন্দরে পুলিশকে মারধর ঘটনায় গ্রেপ্তার ৪ জনের জামিন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় ৭-এপিবিএন-এর এক সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জন জামিন পেয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর হাকিম (এমএম-১) আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Manual1 Ad Code

এরআগে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ৭-এপিবিএন-এর ওই সদস্য বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

জামিন পাওয়া চারজন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সরুজ আলির ছেলে জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবজাল (১৯)।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাদের এক আত্মীয়কে বিদায় জানাতে ওসমানী বিমানবন্দরে আসেন জুবেল, জুয়েল, জুমেল ও আবজাল। আত্মীয়কে বিদায় জানিয়ে তারা বিমানবন্দরের ঠিক সামনেই মানুষ যাতায়াতের পথে মুঠোফোনে টিকটক ভিডিও করতে থাকেন। এসময় সেখানে দায়িত্বরত আনসার ও ৭-এপিবিএন-এর সদস্যরা তাদের বাধা দিলে তারা আইনশৃঙ্খলরা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। একপর্যায়ে এ চারজন আনসার ও ৭-এপিবিএন-এর সদস্যদের মারধর শুরু করেন। এসময় নয়ন চন্দ্র নামের ৭-এপিবিএন-এর এক সদস্য আহত হন।

Manual6 Ad Code

রাতেই নয়ন চন্দ্র বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জুবেল, জুয়েল, জুমেল ও আবজালকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code