শাবিপ্রবি’র ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্ত। তিনি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ও ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
এরআগে গত ১৬ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে আজিজুল ইসলাম সীমান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed