জিকে গৌছের মুক্তি দাবী সিলেট জেলা ও মহানগর বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌছকে অন্যায়ভাবে আটক ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অবিলম্বে জননেতা জি কে গৌছসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গদি হারানোর ভয়ে ফ্যাসিস্ট সরকার আরো বেপরোয়া হয়ে উঠেছে। শেষ সময় মরণ কামড় দিতে উঠে পড়ে লেগেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বানচাল করতেই হবিগঞ্জের
মাটি ও মানুষের প্রিয় নেতা জি কে গৌছকে ষড়যন্ত্রমূলক মামলায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অথচ তিনি এই দিনই আরেকটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন। এর মাধ্যমে সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করেছে। অবিলম্বে জননেতা জি কে গৌছসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed