কুলাউড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় মো. এবাদ আলী নামে ১৫ বছরের এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তালেব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন।
এবাদ আলীর পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, পারিবারিক কলহের জেরে নিজের বাড়ির বাইরে একটি গাছে এবাদ আলী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, বুধবার (৩০ আগস্ট) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দার মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed