সিলেট নগরীতে ১৫,৬০০ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বেলা তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে নগরীর পূর্ব পীরমহল্লার একটি বাসা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২টি চেক এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মোজাম্মিল আলীর পুত্র মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের মৃত জবেদ আলীর পুত্র আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাসেল আহমদ (৩২)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই তিনজনকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নগরীর পূর্ব পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে আরও নয় হাজার ছয়শ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কায়সার দস্তগীর, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই নিশু লাল দে, লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ফজল, টুআইসি এসআই অন্জন কুমার দেবনাথ, অজয় শংকর চৌধুরী, এসআই জামিল, এসআই আব্দুল আলীম, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জামাল উদ্দিন, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed