এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণে পাস আরও ৭৯ শিক্ষার্থী, নতুন জিপিএ-৫ পেল ৪৯টি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর। এরমধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন।
এছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের। তবে ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ জানান, এ বছর ১৪ হাজার ২০ জন শিক্ষার্থী ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করেন। এরমধ্যে ৪৭২ জনের ফল পরিবর্তন হয়। এরমধ্যে পিজিএ-৫ পেয়েছেন আরও ৪৯ জন, অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের।
গত ২৮ জুলাই এসএসসির প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩০৬ জন পাস করেন। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন ও মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।
Related News
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকRead More
শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়, শীর্ষে চট্টগ্রাম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেRead More



Comments are Closed