নিজ কলেজে হেরে গেলেন অধ্যাপক জাকির
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ কর্মস্থল শাহ্ খুররম ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে হেরেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
সোমবার (২৮ আগষ্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে অধ্যাপক কানিজ ফাতেমার কাছে ৪ ভোটে হারেন তিনি।
এ নির্বাচনে ১২টি ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন অধ্যাপক কানিজ ফাতেমা। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন পান ৮টি ভোট।
সোমবার সকালে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য।
এবিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে অধ্যাপক কানিজ ফাতেমা ১২ ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. জাকির হোসেন পেয়েছেন ৮ ভোট।
নির্বাচন অনুষ্ঠানকালে শাহ্ খুররম ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও বিদ্যোৎসাহী সদস্য এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed