Main Menu

এইচএসসি পরীক্ষা চলাকালীন সন্ধ্যার পর লোডশেডিং বন্ধের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সারাদেশে চলছে এইচএসসি ও আলীম পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে সন্ধ্যার পরে লোডশেডিংয়ের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকগণ লেখাপড়ায় অসুবিধার কারণে দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। নেতৃবৃন্দ দেশের কয়েক লক্ষ শিক্ষার্থীদের ভাল ফলাফল করার স্বপ্ন বাস্তবায়নে সন্ধ্যার পর লোডশেডিং বন্ধ রাখার জোরদাবী জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা নেয়ার প্রক্রিয়া বন্ধ করে এর জটিলতা নিরসন ও সিলেটে গ্যাসের প্রিপেইড মিটারের লাইন চার্জ ফি আর্থিক অস্বচ্ছল গ্রাহকদের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কর্তৃক জ্বালানী উপদেষ্টাকে লিখা চিঠির বিষয়টি বাস্তবায়ন করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed