Main Menu

কোম্পানীগঞ্জে মেশিনে ওড়না পেঁচিয়ে মহিলার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মেশিনে ধান ভাঙাতে গিয়ে শুকুরুন নেছা (৩২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ধান ভাঙানোর ওই মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে মারা যান তিনি।

শনিবার (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার ভোলাগঞ্জ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

শুকুরুন ওই গ্রামের সামছুল ইসলাম বতাই এর স্ত্রী। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোলাগঞ্জ গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে নিজ বাড়িতে ধান ভাঙার মেশিনে ধান ভাঙার কাজ করছিলেন শুকুরুন ও স্বামী সামছুল ইসলাম। এসময় মেশিনের বেল্টের সঙ্গে শুকুরুনের ওড়না পেঁচিয়ে গেলে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল বলেন, ওই নারীর গলার অর্ধেক কেটে গেছে। বিকেলে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধান ভাঙার মেশিনের বেল্টে অসাবধানতা বশত: ওড়না পেঁচিয়ে গেলে নারীর মৃত্যু হয়।

 

Share





Related News

Comments are Closed