জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে পুকুরে গোসল করতে যায় ছোট দুই ভাই-বোন। গোসল করে ফিরে আসে ইন্দ্রজিৎ। তবে ফেরেনি প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪)। তাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের নিখিল সরকারের সন্তান।
পরিবারের সদস্যরা জানায়, বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় তারা। ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে। পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এ সময় তিনি পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। এরপর পুকুরে খুঁজে নিঝুমের দেহও পাওয়া যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed