রাজনগরে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। রোববার (১৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। তাদের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার ৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে পারিবারিকভাবে মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগমের সাথে পার্শ্ববর্তী একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এমতাবস্থায় গত কুরবানীর ঈদের পূর্বে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে।
রোববার সকালে স্বামী ও শশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদেরকে ঘরে রেখে কাজের জন্য বাইরে যান। এক পর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শ্বশুর ফারুক মিয়া শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যায়।
কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি।’
রাজনগর থানার অফিসার ইানচার্জ বিনয় ভুষণ রায় বলেন, ‘ঘটনার ৪ ঘন্টার মধ্যে স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed