৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎকারী এজেন্সি মালিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাৎকারী সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯।
সোমবার (১৪ আগস্ট) সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।
তিনি জানান, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজযাত্রীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেয়। কিন্তু তাদের হজে না পাঠিয়ে প্রায় ৩ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায় তারা।
হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা দায়ের করেন। এ ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব এ ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর এই কর্মকর্তা আরও বলেন, অহিদুল জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। এছাড়াও মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়ানোর জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
রাজবাড়ীতে দুটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দুইটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০Read More
গাজীপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশু, নারীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।Read More



Comments are Closed