Main Menu

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দেলোয়ার হোসেন সাঈদী

বৈশাখী নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে বিএসএমএমইউ-এ আনা হয় তাকে।

তাকে বিএসএমএমইউর কার্ডিওলো‌জি বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমদের তত্ত্বাবধানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে তি‌নি বিএসএমএমইউর ডি ব্ল‌কের দ্বিতীয় তলার সি‌সিইউ-২ এর ৬ নম্বর বেডে ভ‌র্তি র‌য়ে‌ছেন।

বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে জানান, এনজিওগ্রাম করে তার হার্টে নতুন একটি অ্যাটাক পাওয়া গেছে। তবে এই অ্যাটাকের জন্য রিং লাগবে কিনা- তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মোস্তফা জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম ওনার হার্টে একটা অ্যাটাক হয়েছে। কিন্তু এখনো পুরোপুরিভাবে বলা যাচ্ছে না অবস্থা কোন দিকে যাবে। আগেই ওনার স্টেন্ট (রিং) লাগানো আছে। এখনো তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। ওনার ছেলের সঙ্গে কথা বলেছি।

এর আগে রবিবার দুপুরে কারাগারে বুকে ব্যথা অনুভব করায় তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সাঈদীর বুকে ব্যথাজনিত সমস্যার কারণে হাসপাতালে আনা হয়। বয়স্ক মানুষ হওয়ায় তার কিছু সমস্যা ছিল। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেসার ও ডায়াবেটিসজনিত সমস্যাও আছে। ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

সূত্র : যুগান্তর

Share





Related News

Comments are Closed