পানির খোঁজে ৪৭ বছর পর চাঁদে রাশিয়ার মহাকাশযান
প্রযুক্তি ডেস্ক: ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে অবতরণযোগ্য মহাকাশযান পাঠিয়েছে মস্কো। চাঁদে পানির অস্তিত্ব অন্বেষণ করাই এ মহাকাশযানের লক্ষ্য।
শুক্রবার (১১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে এ অভিযান পরিচালনা করছে রাশিয়া। রুশ বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এ অংশে বরফ ও পানি রয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে মহাকাশ অভিযানে আবারো নেতৃত্ব দেওয়ার পথে অগ্রসর হতে চায় রাশিয়া।
১৯৭৬ সালের পর এটিই দেশটির প্রথম কোনো চাঁদে অভিযান। সেই সময় মহাকাশ দৌড়ে সোভিয়েত ইউনিয়নের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর বদলে গেছে বিশ্ব। প্রতিযোগিতায় যুক্ত হয়েছে চীন ও ভারতও।
গত মাসেই ভারত চন্দ্রযান-৩ রকেট পাঠিয়েছে চাঁদে। যুক্তরাষ্ট্র ও চীনও চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে। তবে তাদের আগেই চাঁদের ওই অঞ্চলে লুনা-২৫ নামের মহাকাশযান পাঠাল রাশিয়া।
দেশটির স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে মস্কো থেকে ৫ হাজার ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভস্তোচনি কজমোড্রোম মহাকাশ কেন্দ্র থেকে এ অভিযান শুরু হয়। লুনা-২৫ মহাকাশযানকে বহনকারী একটি সইয়ুজ ২.১ ভি রকেট চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। রুশ মহাকাশ সংস্থা রসকসমস নিশ্চিত করেছে, যাত্রার প্রায় ১ ঘণ্টা পরে এ মহাকাশযান পৃথিবীর কক্ষপথ পাড়ি দিয়ে চাঁদের দিকে রওনা হয়েছে। আশা করা হচ্ছে- মহাকাশযানটি আগামী ২১ আগস্ট চাঁদে অবতরণ করবে।
রুশ মহাকাশ সংস্থার প্রধান ইউরি বরিসভ কজমোড্রমের কর্মীদের উদ্দেশে বলেন, এখন আমরা ২১ আগস্টের অপেক্ষা করব। আমি আশা করি খুবই নিখুঁতভাবে মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারবে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর আরোপিত বিধিনিষেধ, যার অনেকগুলোই রুশ উড়োজাহাজ ও মহাকাশ খাতের বিরুদ্ধে- সেগুলো রুশ অর্থনীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। এ অভিযান সেটিই প্রমাণ করেছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed