সিলেটে ধলাই নদীতে খাসিয়া নাগরিকের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ শনাক্ত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed