সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ মার্কে পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীরা আড়াই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মহানগরের চৌহাট্টায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় সিলেটের বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষাবোর্ডগুলো। ইতোমধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে পরীক্ষাটি পেছানোর দাবিতে সোমবার থেকে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে মঙ্গলবার সিলেটে চৌহাট্টায় আড়াই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা।
এসময় আন্দোলকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন- আমরা সিলেবাস সম্পূর্ণ করতে পারিনি। আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তাই পরীক্ষা পেছাতে হবে, নতুবা যেসব বিষয় ১০০ মার্কের সেগুলোতে ৫০ মার্ক করতে হবে। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
অবস্থান কর্মসূচি পালনকালে সড়কে যানজটের সৃষ্টি হলে কোতোয়ালি থানাপুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চায়। তবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা এসময় তাদের দাবি না মানা হলে সড়ক থেকে উঠবেন না বলে জানান। এসময় পুলিশ লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে অনুরোধ করে এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা কর্মসূচিস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে বলেন- ‘শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এবং এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ছাত্র-ছাত্রীরা দাবি জানান, তাদের পরীক্ষা পেছাতে হবে। এসময় আমি তাদের বলি- এ বিষয়ে তো আমাদের করণীয় কিছু নেই। তবে আপনারা লিখিত বা স্বারকলিপি দিলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে সহযোগিতা করবেন। এই আশ্বাসের প্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে ছাত্র-ছাত্রীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed