Main Menu

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন চেয়ারম্যান আব্দুর রহিম

গোলাপগঞ্জ সংবাদদাতা: সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম। ক্রেষ্টের পাশাপাশি সনদও দেয়া হয় তাকে।

বাংলাদেশ ওয়েফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার পান তিনি।

সংগঠনের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীলসমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিমকে সম্মাননা দেয়া হয়।

বিশেষ অসুবিদা থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ডাকযেগে রোববার (৬ আগস্ট) বিকেলে সম্মাননা ক্রেস্ট ও সনদ পাঠানো হয়।

এসএম আব্দুর রহিম ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে ২০১৬ সাল থেকে ২০২১ সাল ও পূণরায় ২০২২ সালে আবারও চেয়ারময়ান নির্বাচিত হন। এলাকার অসহায় মানুষদের সাধ্যমতো সহযেগীতা করাসহ বিভিন্ন ভাবে তিনি সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। সম্মাননা ক্রেস্ট ও সনদ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed