জৈন্তাপুরে ভারতীয় চিনিসহ ট্রাক আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ আগস্ট) দুপুরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার মসজিদ সংলগ্ন এলাকা হতে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ড্রাম্প ট্রাক আটক করে। এসময় চোরাচালান চক্রের সদস্যরা পুলিশের চেক পোষ্ট দেখে ড্রাম্প ট্রাকটি রাস্তায় দাঁড় করিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, চোরাচালান বন্ধে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় ১২০ বস্তা চিনিসহ গাড়ীটি ধরা পড়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed