বিশ্বনাথে ছয় দিন থেকে নিখোঁজ মাঠকর্মী মাসুদ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন মাসুদ আহমদ (২০) নামের এক যুবক। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (দক্ষিণপাড়া) গ্রামের মমশির আলীর ছেলে। গত ১ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন তিনি। ওইদিন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে পণ্য বিক্রির উদ্দেশ্যে বিশ্বনাথ পৌরসভা এলাকায় বেরিয়ে আর ফেরেননি মাসুদ। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জানাইয়া গ্রামের জমির মিয়া।
সাধারণ ডায়েরিতে প্রকাশ, নিখোঁজের দিন সকাল ৯টায় বিক্রির উদ্দেশ্যে ৭০ হাজার টাকার পণ্য সামগ্রী নিয়ে বিশ্বনাথ পুরানবাজারে বের হন মাসুদ। প্রতিদিন মাসুদ রাত ৯টায় জমির মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে হিসাব প্রদান করলেও ওইদিন আর ফেরেননি তিনি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় তার।
মাসুদের বড় ভাই মাসুম জানান, সে আগে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। তিন মাস হয় ডিলারশিপ ব্যবসায় ডেলিভারি ম্যান হিসেবে বিশ্বনাথে কাজ নেয়। সে খুবই শান্ত-শিষ্ট ছেলে। নিশ্চয়ই তাকে অপহরণ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সালাম বলেন, যুবকের সন্ধানে সাধারণ ডায়েরির আলোকে কাজ করছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed