বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের সংঘর্ষ, নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চার থেকে পাঁচ জন।
শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে নিজ এলাকা লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠী গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিল।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed