কোম্পানীগঞ্জে ছালেখা হত্যার ঘটনায় আটক ২
কোম্পানীগঞ্জ ষংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগম (৫০) নামের নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বালুচর গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন।
এদিকে, হত্যার ঘটনায় নিহতের মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ছালেখা বেগম কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন। স্বামী আবদুর রউফের সঙ্গে বেশ কিছুদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। নিহত ছালেখার চার মেয়ে ও দুই ছেলে। তবে কেউই তাঁর সঙ্গে থাকতেন না।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করলে সাড়া পাচ্ছিলেন না। পরে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
থানার ওসি হিল্লোল রায় বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়না তদন্ত শেষে আজ দাফন করা হবে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed