Main Menu

পঞ্চগড়ে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইখে আরোহি স্বামী স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি বাসামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডী এলাকার রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং তার স্ত্রী জোসনা বেগম (৪২)।

স্থানীয়রা জানান, রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এক আত্মীয়কে দেখতে নুর ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। পথে নিজবাড়ি বাসামোড় এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নুর ইসলাম ও জোসনা বেগম সড়কে ছিটকে পড়েন। পরে নুর ইসলাম ও জোসনা বেগমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed