Main Menu

বিশ্বনাথে নদী থেকে অর্ধ-গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নদী থেকে অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের বাসিয়া নদীর তীর থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট পরা ওই অজ্ঞাতনামা ব্যক্তির বয়স অনুমান ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। আর কমপক্ষে ১৫দিন আগে লাশটি সুরমা নদীর স্রোতে ভেসে ভেসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের একটি ঝোপ-ঝাড়ের মধ্যে এসে আটকে যায়। নদীর পানি কমায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদেন্তর রিপোর্ট ছাড়া বলা যাচ্ছেনা।

Share





Related News

Comments are Closed