আল্লাহ ছাড়া কেউ নির্বাচন আটকাতে পারবে না: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ সংবাদদাতা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সময়মতো নির্বাচন হবে। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই নির্বাচন প্রতিহত করার। নির্বাচনে আমাদের বাক্স (ব্যালট) থাকবে। আমরা যদি উন্নয়ন করে থাকি, আপনাদের কল্যানে কাজ করে থাকি তবে আমাদের ভোট দেবেন। কাজ না করলে ভোট দেবেন না।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের মাঝে আবর্তক তহবিল থেকে ৮৭ জন উপকারভোগীর মাঝে ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করে আসছে। ৭১ সালে যখন পাঞ্জাবিরা (পাকিস্তানি সৈন্যবাহিনী) রাজাকারদের সাথে নিয়ে দেশের মানুষকে নির্যাতন করছিল, মা-বোনদের সম্মানহানী করছিল তখন আওয়ামী লীগ আমাদের দেশের মানুষকে, মা-বোনদেরকে পাঞ্জাবিদের হাত থেকে বাঁচিয়েছে। এখন আমাদের আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরো উন্নয়ন করতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ টাকা কেজি দরে চাল খাইয়েছে, বিনা মূল্যে চাল খাইয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে। রাস্তাঘাট, ব্রিজ নির্মান করে দেশের অবকাঠামোর উন্নয়ন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।
এরপর বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed