সিলেটে ২১৯ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ, আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে সিলেটে নিয়ে আসা ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (৩০ জুলাই) ভোরে নগরীর কোতয়ালি থানা সংলগ্ন সুরমা নদী থেকে চিনিভর্তি ২টি নৌকা জব্দ করা হয়। এসময় পুলিশ ৫ জনকে আটক করেছে।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলোমান আহমদ (২৮), একই উপজেলার ডাকাতির কান্দি গ্রামের মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) ও মৃত আব্দুল মন্নানের ছেলে মো. নুরুল আমিন (৩১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম কোতোয়ালি থানা সংলগ্ন সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে সুরমা নদী থেকে ২টি ইঞ্জিনচালিত নৌকাভর্তি ১৩ লক্ষ ১৪ হাজার টাকার ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় এই ৫ চোরাকারবারিকে আটক করে পুলিশ।
পরে আটক ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরপূর্বক তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed