রোববার সারাদেশে আওয়ামীলীগের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক : আগামীকাল রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলন থেকে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের নেতা–কর্মীরা চুপ করে থাকতে পারেন না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকব।
ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমানা করছে। প্রকাশ্যে বলে—আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে?
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed