সিলেটে ঝটিকা জামায়াতের মিছিল, পুলিশ দেখে দৌড়
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের কাছে অনুমতি চেয়েও না পেয়ে নির্ধারিত তারিখের একদিন পর সিলেটে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর জেল রোড পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে নয়াসড়ক পয়েন্টে গিয়ে পুলিশ দেখেই তারা দৌড়ে পালান।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের আমির ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে মহানগর জামায়াতের উদ্যোগে ৫ মিনিটের এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের শুরুতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সরকার অতীতের মতো প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে আবারো নির্বাচনী বৈতরণী পার হয়ে বিনাভোটে ফের ক্ষমতা দখল করতে চায়। পুলিশ প্রশাসন মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার হরণ করতে সরকারের আজ্ঞাবহ বাহিনী হিসেবে কাজ করছে। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বিশ্বাসী।
মাঝেমধ্যে এমন ঝটিকা মিছিল আর গত বছর বন্যায় কিছু স্থানে ত্রাণ বিতরণ ছাড়া সিলেট অঞ্চলে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে জামায়াতের কোনো তৎপরতা ছিল না। চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য তিন দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি। তবে সমাবেশ করতে না পারলেও সম্প্রতি দলটির নেতা-কর্মীদের তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার তারা সিলেটে ঝটিকা মিছিল করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- জামায়াতের মিছিলের বিষয়ে আমরা অবগত নই। তবে জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed