Main Menu

জকিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক মুন্নার (২০) বাড়ি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মুন্না। রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুন্না গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুন্নাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed