নেত্রকোণায় নাজিরপুর যুদ্ধ দিবস পালিত
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় নানা আয়োজনে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, এমপি মানু মজুমদার, সংরক্ষিত এমপি হাবিবা রহমান খান শেফালী, নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপারসহ নেত্রকোনা, মুক্তাগাছা, জামালপুর থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন।
পরে উপজেলার ফুলবাড়িয়া সাত শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীন হন। পরে সীমান্তবর্তী ফুলবাড়িয়া এলাকায় তাদের সমাধিস্থ করা হয়।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed