বিয়ানীবাজারে অটোরিকশা খাদে পড়ে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান (৪৫) সিলেট নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা। কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী ছিলেন তিনি।
স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা আতাউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed