Main Menu

আধুনিকায়ন হলো সিকৃবি’র জিমনেশিয়াম

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জিমনেশিয়ামের আধুনিকায়ন করা হয়েছে। এ জন্য প্রায় ২০ প্রকারের শরীরচর্চার সামগ্রি ক্রয় করা হয়েছে।

মঙ্গলবার(২৫ জুলাই) জিমের জন্য নতুন ক্রয়কৃত মালামালের মোড়ক উন্মোচন করেন সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার আহবান জানান। তিনি আরও বলেন সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই।

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিয়ার পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য রানিং ট্রেডমিল, ম্যাগনেটিক বাইক, ক্রস ট্রেইনার, ওয়েট ব্যাঞ্চসহ ২০ প্রকার সামগ্রি ক্রয় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed