Main Menu

নিখোঁজের ২২ ঘন্টা পর জৈন্তার সারী নদী হতে যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাঁতার কেটে সারী নদী পার হতে গিয়ে নিখোঁজ হয় সাদিকুর রহমান নামে এক যুবক। পরে ২২ ঘন্টা পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

মৃত সাদিকুর রহমান (২০) জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল পশ্চিম গ্রামের তহিদুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই রবিবার দুপুর ২টায় ভারত হতে কাজ শেষে সাতার কেটে নদী পার হয়ে বাড়ী ফিরছিল তিন যুবক। তার মধ্যে সাদিকুর রহমান নামে এক যুবক নদীর পানিতে তলিয়ে যায়। এরপর হতে স্থানীয় জনতা সন্ধান কাজ শুরু করলেও সাদিকুর রহমানকে পাওয়া যায়নি।

পরদিন সোমবার (২৪ জুলাই) ভোর হতে সারী নদীর ভারত সীমান্তের লক্ষীবাবুর ঘাট হতে বাংলাদেশ সীমান্তের ইউনুছের ঝুম পর্যন্ত ব্যাপক তল্লাসীর পর ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩০১নং মেইন পিলারের ১এস রিভার পিলার এলাকায় দুপুর ১২টায় যুবকের লাশ পানিতে ভেঁসে উঠে। পরে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ অন্য ইউপি সদস্যরা জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়লকে বিষয়টি অবহিত করেন।

পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ইউপি সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিখোঁজ যুবক সাদিকের লাশ উদ্ধার করে লালাখাল ঘাটে নিয়ে আসেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, লাশ ভেঁসে উঠার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম সহ অন্য ইউপি সদস্যদের সহায়তায় নদী হতে যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসি। অধিকতর তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২/১৩ পূর্বে সীমান্ত অতিক্রমকরে ভারতের কামসিং নতুন বস্তি এলাকায় রাজমিস্ত্রী কাজে যায় পাঁচ যুবক। তারা হলো জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির ভিত্রিখেল (ইন্দ্রকোনা) গ্রামের ফয়জুল হকের ছেলে জাহাঙ্গীর (২৮), একই ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের ইজ্জ্বত উল্লার ছেলে শাহান (১৭), ভিত্রিখেল গ্রামের নুরুল হকের ছেলে ফাহিম (২০), ভিত্রিখেল পশ্চিম গ্রামের তহিদুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২০) এবং দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের ওসমান (৩৮)। তাদের মধ্যে তিনজন রোববার ফিরে আসার পথে নদীতে ডুবে একজন নিখোঁজ হয়।

Share





Related News

Comments are Closed