Main Menu

গোলাপগঞ্জে ইউপি সচিবের ওপর হামলার ঘটনায় স্বারকলিপি

Manual4 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, হিসাব কাম কম্পিউটার অপারেটর সহকারী সাইফুর রহমান চৌধুরী ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াহিয়া সিদ্দিক এর ওপর শারীরিক, মানসিক নির্যাতন, সঠিক তদন্ত করে সুষ্ঠ বিচার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়া হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৪ জুলাই) জেলা প্রশাসকের কাছে এ স্বারকলিপি পেশ করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচির সমিতি (বাপসা) সিলেট জেলা শাখা।

Manual2 Ad Code

জেলা প্রশাসকের কাছে দেয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত রোববার (১৬ জুলাই) ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম ও হিসাব কাম কম্পিউটার অপারেটর চৌধুরী অফিসে দায়িত্ব পালন অবস্থায় কিছমত মাইজভাগ গ্রামের কামরুজ্জামান মাসুদ তার দোকানের ট্রেড লাইসেন্স নিতে আসেন। এসময় নির্ধারিত ফিসের কথা বলেন। এসময় ফিস না দিয়ে সচিবের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে সচিব ও কম্পিউটার কাম অপারেটরকে শারিরীক নির্যাতন করেন। খবর পেয়ে ইউনিয়নের চেয়ারম্যান আসলে তার সামনেও আবার হামলার চেষ্টা করেন তিনি। পরে সিলেটের আদালতে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে ফুলবাড়ী ইউনিয়নের সচিব নজরুল ইসলাম ও হিসাব কাম কম্পিউটার অপারেটর সাইফুর রহমান চৌধুরীকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ মামলা থেকে তাদের অব্যাহতি দিতে জেলা প্রশাসককে স্বারকলিপিতে অনুরুধ করেন।

Manual2 Ad Code

এদিকে সম্প্রতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াহিয়া দায়িত্ব পালনকালে এ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদের হাতে ইতোমধ্যে বিভিন্ন সময়ে সচিবরা নির্যাতনের শিকার হয়। বিভিন্ন সময়ে ইউনিয়নের সচিবদের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনায়ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। ঘটনার ৩দিন অতিবাহিত হওয়া সত্বেও হামলাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য তারা স্বারকলিপিতে অনুরোধ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সকল ইউপির সচিবগন।

এছাড়ও উপস্থিত ছিলেন জেলা বাপসার আহবায়ক মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব নাজমুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রব, আফতাব উদ্দিন, মোঃ ফয়জুল ইসলাম, মখবুল হোসেন, মুহাম্মদ ইয়াহিয়া সিদ্দিক, মোঃ নজরুল ইসলাম, আবুল কাহার, সমীরন চন্দ্র, বুজিত চন্দ্র সরকার, কৈলেন্দ চন্দ্র, অশোক চন্দ্র বৈদ্য, হাবিবুর রহমান, নাকিব উল্লাহ শিবলু।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code