Main Menu

গোলাপগঞ্জে ১০৮জন রোগীর মধ্যে ৫৪ লক্ষ টাকার চেক বিতরণ

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জটিল রোগীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক। উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী, সাইকুজ্জামান চৌধুরী শিমু ও সমাজসেবা অফিসের সুপারভাইজার মোঃ সাইফুর রহমান।

উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকেপ্যালালাইজড ও জন্মগত হ্নদরোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১০৮জন কে ৫০ হাজার করে মোট ৫৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed