চীনে জিমনেশিয়ামের ছাদ ধসে প্রাণ গেল ১১ জনের
আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে চীনের একটি স্কুলের জিমনেশিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন।
রোববার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তাদের মধ্যে চারজন মৃত ছিলো। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।
এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed