গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফের বিরুদ্ধে মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান আবুল হানিফ খানের হাতে সেবা প্রত্যাশীকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ দক্ষিণপাড়া গোলাগাও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনষ্টিত হয়।
স্থানীয় স্কুল মাঠে অনুষ্টিত মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবকসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ’ লোক অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীন মুরব্বি আব্দুল মতিন, আনু মিয়া, মুহিব আহমদ, পাবেল আহমদ, লিমন আহমদ, লুলু মিয়া, জুয়েল আহমদ, ছয়ফুল ইসলাম, খায়রুল ইসলাম, মখছুদ আহমদ, সবু আহমদ, রাসেল আহমদ, শিমু আহমদ, মিলু আহমদ, রাসেল আহমদ, আলতা মিয়া, কাদির আহমদ, রাসেল আহমদ, ছয়ফুল ইসলাম, মঞ্জুর আহমদ, এমরান খান, পিনু মিয়া, আলতা মিয়া ও রিমন আহমদ।
সেবাপ্রত্যাশীকে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সভায় বক্তারা বলেন দোকানের ট্রেড লাইসেন্স নিতে ফুলবাড়ি ইউনিয়নে গিয়েছিলেন কামরুজ্জামান মাসুদ। এসময় ইউনিয়নের সচিব নজরুল ইসলাম অতিরিক্ত ফি দাবি করায় তার সাথে বাকবিতন্ডা হয়। এসময় চেয়ারম্যান আবুল হানিফ খান কামরুজ্জামান মাসুদকে শারীরিক নির্যাতন করে তাকে রুমের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা এ ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে চেয়ারম্যান হানিফকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Related News
বিয়ানীবাজারে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধারRead More
জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed