Main Menu

হাওয়া বেগম এতিমখানায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: কৈলাশ ইলেকট্রনিক্স বিডি এবং হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্র এর উদ্যোগে ১ম ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠান গত ২১ জুলাই শুক্রবার দিনব্যাপী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকাদক্ষিণ মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্ষ রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আল আমিন এর নেতৃত্বে একদল চিকিৎসক দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কৈলাশ ইলেকট্রনিক্স বিডি এবং হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের প্রধান নির্বাহী প্রিন্স আব্দুল মুকিতের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, এসই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, কৈলাশ শাহনূর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সুন্নতুল হক, শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংবাদিক জাকারিয়া তালুকদার প্রমুখ।

সিলেট ইসলামিয়া চক্ষু হাসপাতাল তেমুখী সিলেটের সার্বিক সহযোগিতায় এলাকার প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের এতিম অসহায় মানুষের সেবা করা স্রষ্টার সন্তুষ্টির মাধ্যম। যে যত বেশি মানবতার সেবায় কাজ করবে সে ইহকাল এবং পরকালে তার সুফল ভোগ করবে। যেকোন কাজ একার পক্ষে সম্ভব নয় সবার সহযোগিতার প্রয়োজন হয়। সকলের সহযোগিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।

হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কৈলাশ ইলেক্ট্রনিক্স বিডি ও ফাস্ট চয়েস ইলেক্ট্রনিক্স বিডি’র সত্ত্বাধিকারী প্রিন্স আব্দুল মুকিত বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের ২৫% এতিমখানায় ব্যয় করা হচ্ছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed