Main Menu

গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ সদস্য ফোরামের প্রতিবাদ সভা

Manual6 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ইইএনওর কাছে স্বারকলিপি দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ফোরাম এ সভা করে।

Manual5 Ad Code

উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঢাকাদক্ষিণ ইউপির সদস্য সেলিম আহমদ।

Manual6 Ad Code

সদস্য সচিব ইসমাইল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক ও আমুড়া ইউনিয়নের মেম্বার কামরান আহমদ, আমুড়া ইউনিয়নের মেম্বার আব্দুল গফফার কুটি, যুগ্ন আহবায়ক ও ফুলবাড়ী ইউনিয়নের মেম্বার আবুল কালাম, সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের মেম্বার আলীম আহমদ, যুগ্ন আহবায়ক ও বুধবারীবাজার ইউনিয়নের মেম্বার হাবিবুর রহমান শারুখ, যুগ্ন আহবায়ক শামসুল ইসলাম কয়েছ, বাঘা ইউনিয়নের মেম্বার ও যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম পারভেছ, যুগ্ন আহবায়ক ও বাঘা ইউনিয়নের মেম্বার ফারুক মাহমুদ, শরীফগঞ্জ ইউনিয়নের মেম্বার ও যুগ্ন আহবায়ক শুবুদ চন্দ্র দাশ, শরীফগঞ্জ ইউনিয়নের মেম্বার ও যুগ্ন আহবায়ক আব্দুল কাদির, যুগ্ন আহবায়ক ও লক্ষণাবন্দ ইউনিয়নের মেম্বার আব্দুল মালিক, যুগ্ল আহবায়ক ও লক্ষীপাশা ইউপি মেম্বার জামিল আহমদও যুগ্ন আহবায়ক ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের মেম্বার রেজাউল করিম রাজু।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের মেম্বার সেলিম আহমদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক ও মনগড়া অভিযোগ এনে ইউএনও’র কাছে স্বারকলিপি দিয়েছে ইউনিয়ন পরিষদ সচিব ফোরাম। অথচ সচিবের সাথে এ ধরণের কেন ঘটনাই ঘটেনি।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার হচ্ছেন সেলিম আহমদ। এরপর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ০১ নির্বাচিত হয়েছেন। তাছাড়া ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির কয়েকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি। অথচ সুনামধন্য এ মেম্বারেরর বিরুদ্ধে মনগড়া কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ এনে সম্প্রতি ইউএনও’র কাছে স্বারকলিপি দিয়েছে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি। তারা বলেন, অন্য একটি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে ইউএনও’র কাছে স্বারকলিপি দেয়া হয়। ইউনিয়ন পরিষদের সচিবকে সম্প্রতি নির্যাতন ও লাঞ্চিতের যে অভিযোগ এনে এ স্বারকলিপি দেয়া হয় তা সম্পূর্ণ মিথ্যে।

জানা যায়, টাকা পাওনা দাবি করে গোলাপগঞ্জের ৬২ জন ইউপি মেম্বারকে অভিযুক্ত করে সিলেট জেলা পরিষদের পরাজিত সদস্য প্রার্থী মুজিবুর রহমান সিলেটের আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষী করা হয় বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান সহ কয়েকজনকে। মামলা দায়েরের পর বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় মেম্বার সহ জনপ্রতিনিধিরা। এরপর গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ফোরাম একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। ইউনিয়ন পরিষদ সদস্য ফোরামের আহবায়ক ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্মার সেলিম আহমদ জোরালো ভূমিকা পালন করেন। এরপর আতে ঘা লাগে ষড়যন্ত্রকারীদের। তাকে শায়েস্তা করতে একের এক চক আটে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) কাল্পনিক অভিযোগ এনে তার বিরুদ্ধ স্নারকলিপি দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ফোরাম গোলাপগঞ্জ শাখা এ স্বারকলিপি দেয়।স্বারকলিপিতে তারা উল্লেখ করেন সম্প্রতি ঢাকাদক্ষিণ ইউনিয়নের সচিবকে শারীরিক ও মানসিক লাঞ্চিত করে সেলিম মেম্বার।

এ প্রসঙ্গে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারময়ান-১ সেলিম আহমদ বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে স্বারকলিপি দেয়া হয়েছে তা মিথ্যে। অন্য ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়ে ইউএনও’র কাছে স্বারকলিপি দেয়া হয়। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিবের সাথে আমার কখনো কোন ঘটনা ঘটেনি। মূল ঘটনাকে আড়াল করতে ইউনিয়ন পরিষদ সচিব ফোরাম আমার বিরুদ্ধ অভিযোগ করছেন। বিগত জেলা পরিষদের নির্বাচনে একজন সদস্য নির্বাচনে পরাজিত হয়ে গোলাপগঞ্জে ৬২ জন মেম্বারের বিরুদ্ধে মামলা করেন। এসময় ইউনিয়ন পরিষদ সদস্য ফোরামের প্রতিবাদে জোরালো ভূমিকা পালন করে। এতে ক্ষিপ্ত হয় মামলার সাক্ষী একজন চেয়ারম্যানসহ কয়েকজন লোক। তারা ইউনিয়নের সচিবদের দিয়ে ইউএনও’র কাছে আমার বিরুদ্ধে স্বারকলিপি দিয়েছে। যা পুরোটাই উদ্দেশ্যেমূলক।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code