অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্যে নতুন আইন
আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য। গত সোমবার (১৭ জুলাই) সংসদে প্রণীত এ আইন অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে রাজপ্রাসাদে। সেখানেও অনুমোদন পাওয়ার পর এখন এটি আইনে পরিণত হয়েছে।
যুক্তরাজ্যের নতুন এই আইন অভিবাসনপ্রত্যাশীদের জন্য খারাপ বা দুঃসংবাদ হিসেবে ধরা হচ্ছে। কারণ, এখন দেশটিতে কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা অন্য কোনো অবৈধ উপায়ে প্রবেশ করলে কোনোভাবেই আশ্রয় পাবেন না। অবৈধভাবে প্রবেশ করার পর যদি কেউ ধরা পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া কেউ যদি একবার অবৈধ উপায়ে এসে ধরা পড়েন, তাহলে তিনি আর কখনো যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
আইনের মাধ্যমে অবৈধদের ধরা ও ফেরত পাঠানোর বিষয়টি সরকারের অত্যাবশ্যকীয় দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে খুব ‘বিশেষ কোনো কারণ’ না থাকলে অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দিতে সরকারি সংস্থাগুলো বাধ্য থাকবে।
এই আইনের মূল উদ্দেশ্য হলো সাগরপথে ছোট নৌকাগুলোর ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ করা।
তবে আইনটির বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারের পরিপন্থি।
অবশ্য যুক্তরাজ্য নতুন আইনটি করার ক্ষেত্রে কিছু যুক্তি দাঁড় করিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, শুধু ২০২২ সালেই ৪৫ হাজার আশ্রয়প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে এবং দিনে দিনে এটি বেড়ে যাচ্ছে।
সরকার আরও জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশীর থাকার জন্য তাদের প্রতিবছর প্রায় ৪ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। এ ছাড়া এসব অবৈধ অভিবাসনপ্রত্যাশী নৌকায় চড়ার জন্য অপরাধী চক্রকে অর্থ প্রদান করছে, যার মাধ্যমে চক্রগুলো আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে।
ঋষি সুনাকের প্রশাসন চাইছে অবৈধ অভিবাসপ্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তর করতে। তবে এ ক্ষেত্রে আইনি বাধার মুখে পড়েছে তারা।
এদিকে বিতর্কিত নতুন আইনটি চূড়ান্ত অনুমোদন পেলেও এটি এখন থেকেই কার্যকর শুরু হবে না। সরকারি সূত্র জানিয়েছে, ধীরে ধীরে আইনটি প্রয়োগ শুরু হবে। কারণ এটি এখনই কার্যকর করার মতো প্রস্তুতি বা সক্ষমতা সরকারের নেই।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed